আজ বুধবার থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার পাঁচ ম্যাচ ওডিআই সিরিজ। সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে সাউদাম্পটনের দ্য রোজ বোলে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায়।

ইংল্যান্ডের বিরুদ্ধে এখন পর্যন্ত ৭৬টি ওডিআই খেলেছে পাকিস্তান। এর মধ্যে পাকিস্তান জিতেছে ২৯টিতে। আর ইংল্যান্ড জিতেছে ৪৫টিতে।

সিরিজের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৭, ৩০ আগস্ট, ১, ৪ সেপ্টেম্বর। সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৭ সেপ্টেম্বর।

 

এমএনজে