বাজে ফিল্ডিংয়ের কারণে মিরপুরের প্রথম টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কা পাহাড়সম রান করতে পেরেছে, এই কথা বলেন সাকিব। শুধু ফিল্ডিং নয়,আমরা সবাই বাজে সট খেলেছি, বলের মেধায় বিচার না করে ব্যাট করেছি । যায় ফলে ঢাকা টেস্টে অনেক বড় ব্যবধানে হারতে হয়েছে । আমরা প্রত্যেক জায়গাতেই উন্নতি করলে চট্টগ্রাম টেস্ট দিয়ে উদ্বোধনী ম্যাচের দুঃস্মৃতি ভোলা সম্ভব বলে মনে করেন তিনি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ষ্টেডিয়াম মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য রোববার অনুশীলন শুরু করেছে টাইগাররা। সেখানে  সাংবাদিকদের সঙ্গে আলাপ সারলেন সাকিব।
যেকোন দলের এরকম এক দুটি  বাজে ম্যাচ হতে পারে। কিন্তু এর মাঝেও বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে বলে জানালেন সাকিব,‘এরকম পরিস্থিতি থেকে কিন্তু এর আগেও আমরা ঘুরে দাঁড়িয়েছি এবং তা ভালোভাবেই। এই অভিজ্ঞতা আমাদের আছে। আশা করি তেমন কোন  সমস্যা হবে না। সবাই পরের ম্যাচের দিকেই মনোযোগ দিচ্ছে।’
অভিজ্ঞতার সঙ্গে এবারের দলে তরুণদের সংমিশ্রণ আছে। শুধু অভিজ্ঞরাই নয়, দলের সবার সম্মিলনে জেতা সম্ভব মনে করেন  অলরাউন্ডার,‘অভিজ্ঞদের দায়িত্ব একটু বেশি, তবে নতুনদের যে কোনো দায়িত্ব নেই সেটা নয়। মাঠের ১১ জন আর বাইরে তিনজন থেকে শুরু করে কোচিং স্টাফ সবারই দায়িত্ব আছে। সবার সমর্থনেই দল ভালো খেলতে পারবে।’
চট্টগ্রামে আসন্ন টেস্টে কোন কোন জায়গায় উন্নতির দরকার মনে করেন এমন প্রশ্নে সাকিব বলেন,‘উন্নতি সব জায়গাতেই করতে হবে, তবে সবচেয়ে গুরুত্ব দিতে হবে ফিল্ডিংয়ে। ওদের বড় রান পাওয়া ব্যাটসম্যানেরা  বেশ কয়েকবার জীবন পান । তাদের ক্যাচগুলো মিস না করলে এত রান হতো না।’

[b]ঢাকা ,২ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // এ এস[/b]