মৌসুমের শুরুটা যতটা ভালো হয়েছিল, ততটা খারাপের মধ্য দিয়ে মৌসুম শেষ হচ্ছে বার্সেলোনার। লা লিগায় আর মাত্র দুই ম্যাচ বাকি থাকতে আরো একবার জয় বঞ্চিত হয়ে মাঠ ছাড়তে হলো বর্তমান চ্যাম্পিয়নদেরকে। শনিবার নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে প্রতিপক্ষ গেটাফের সঙ্গে ২-২ গোলের ড্র করেছে তারা।
এই ম্যাচটিতে অবশ্য বার্সাকে বেশি পুড়িয়েছে গেটাফের লফিতা। সফরকারীদের দুটি গোলই করেছেন তিনি। তার শেষ গোলেই শেষ হয়ে গেছে বার্সার সব স্বপ্ন। আর গোলটিও করেছেন ইনজুরি টাইমে।
নিজেদের মাঠে খেলার ২৩ মিনিটে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। কিন্তু ৩৭ মিনিটে গোলটি শোধ করে দেন লফিতা। ফলে ১-১ গোলের সমতায় বিরতিতে যায় দল দুটি।
বিরতির পর আবার এগিয়ে যায় বার্সা। ৬৭ মিনিটে এবার গোল করেন অ্যালেক্সিস সানচেজ। ৯০ মিনিটের আগে আর কোনো গোল না হওয়ায় নিশ্চিত জয় নিয়ে মাঠ ছাড়ার স্বপ্ন দেখে কাতালানরা। কিন্তু তাদের স্বপ্ন আর সত্যিই হলো না। ৯০+২ মিনিটে সেই লফিতার গোলে ফের সমতায় ফেরে গেটাফে। আরো দুই মিনিট খেলা চললেও কোনো দল গোল করতে পারেনি।
এই ড্রয়ের ফলে লিগ শিরোপার স্বপ্ন প্রায় শেষ কাতালানদের। কারণ ৩৬ ম্যাচে মাত্র ৮৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। এক ম্যাচ কম খেলে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এদিকে ৩৪ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।
ঢাকা, ৩মে (টাইমনিউজবিডি) //জেডআই
খেলা
আরেকবার জয় বঞ্চিত বার্সা
মৌসুমের শুরুটা যতটা ভালো হয়েছিল, ততটা খারাপের মধ্য দিয়ে মৌসুম শেষ হচ্ছে বার্সেলোনার। লা লিগায় আর মাত্র দুই ম্যাচ বাকি থাকতে আরো একবার জয় বঞ্চিত হয়ে মাঠ ছাড়তে হলো বর্তমান চ্যাম্পিয়নদেরকে।





