শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই দলে জায়গা পেয়েছেন আহমেদ শেহজাদ, শান মাসুদ ও ইহসান আদিল।
বাংলাদেশের বিপক্ষে নতুন বোলিং স্টাইলে আলো ছড়াতে না পারায় এ সিরিজের দল থেকে বাদ পড়েছেন সাঈদ আজমল।
পাকিস্তান দল: মিসবাহ উল হক (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, আহমেদ শেহজাদ, শান মাসুদ, আজহার আলী, ইউনিস খান, আসাদ শফিক, হারিস সোহেল, সরফরাজ আহমেদ, ইয়াসির শাহ, জুলফিকার বাবর, ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খান, ইমরান খান ও ইহসান আদিল।
জেডআই





