বার্সেলোনায় দীর্ঘ ক্যারিয়ার শেষে চলতি বছরের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে ১৮ মাসের চুক্তিতে স্বাক্ষর করেছিলেন গোলরক্ষক ভিক্টর ভালদেস। কিন্তু ম্যান ইউতে ভালদেসের ক্যারিয়ার খুব একটা সুখকর হলো না। মূলত ইউনাইটেডের এক নম্বর গোলরক্ষক ডেভিড ডি গিয়াকে পিছনে ফেলে ৩৩ বছর বয়সী ভালদেসের পক্ষে মূল দলে জায়গা করে নেয়াটাই কঠিন ছিল। দুটি ম্যাচে অবশ্য তিনি ইউনাইটেডের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন। তবে নতুন মৌসুমে তুরষ্কের ক্লাব আনতালিয়াসপোরের সাথে তার চুক্তির বিষয়টি বেশ খানিকটা এগিয়ে গেছে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

সুপার লীগে নতুন ক্লাব হিসেবে উন্নীত হওয়া এই ক্লাবটি গ্রীষ্মকালীন দলবদলের বাজারের নিজেদের গুছিয়ে নেবার লক্ষ্য স্থির করেছে। ইতোমধ্যেই তারা বার্সেলোনার সাবেক তারকা স্যামুয়েল ইতো ও রোনালদিনহোর সাথে চুক্তি সম্পন্ন করেছে। বার্সেলোনার সাবেক তৃতীয় খেলোয়াড় হিসেবে এবার ভালদেসের ব্যপারে সমঝোতায় পৌঁছেছে আনতালিয়াসপোর। ক্লাবটির প্রেস কর্মকর্তা হাসান আলি কেইলান আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন।

জেডআই