[justify]ব্রাজিল বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। কোচ দেল বস্কের বাছাইয়ে প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন নাভাস ও নেগ্রেদোর মতো তারকারা। তবে চোট কাটিয়ে দলে ফেরেছেন ডিয়াগো কস্তা।
বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াইয়ে বর্তমান রানার্স-আপ নেদারল্যান্ডস ছাড়াও চিলি, অস্ট্রেলিয়ার মুখোমুখি হবেন ইকার ক্যাসিয়াসরা।
২৩ সদস্যের স্পেন দল:
গোলরক্ষক: ইকার ক্যাসিয়াস, পেপে রেইনা ও ডেভিড ডি গিয়া।
ডিফেন্ডার: সার্জিও রামোস, জেরার্ড পিকে, রাউল আলবিওল, জাভি মার্টিনেজ, জর্ডি আলবা, সিজার আজপিলিকুয়েতা ও জুয়ানফ্রান তোরেস।
মিডফিল্ডার: কোকে, জাভি, জাভি অলোনসো, আন্দ্রেস ইনিয়েস্তা, সার্জিও বাসকুয়েটস, সেস ফ্যাব্রিগাস, সান্তি ক্যাজোরলা, পেদ্রো রুদ্রিগেজ, হুয়ান মাতা ও ডেভিড সিলভা।
স্ট্রাইকার: ফার্নান্দো তোরেস, ডেভিড ভিয়া ও ডিয়াগো কস্তা।
ঢাকা, ৩১মে (টাইমনিউজবিডি) //জেডআই[/justify]