২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলে আয়োজক দেশ ব্রাজিল। আগামী জুনে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় ব্রাজিল হয়তবা ভেঙ্গে পড়তে পারে বলে মনে করছেন স্প্যানিশ কোচ ভিসেন্টে ডেল বস্ক। ১৯৫০ সালে প্রথমবারের মত বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেয়েও শিরোপা অর্জনে ব্যর্থ হওয়া ব্রাজিল এবার তাদের সেই দুঃস্বপ্নকে ভুলে ঘুড়ে দাঁড়াতে বদ্ধপরিকর।
গত বছর কনফেডারেশন কাপের ফাইনালে ঘরের মাঠে দূর্দান্ত এক জয়ের মাধ্যমে বর্তমান বিশ্ব ও ইউরোপীয়ান চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে ব্রাজিল শিরোপা ঘরে তুলেছিল। এই জয়ই বিশ্বকাপের আগে তাদের আত্মবিশ্বাস যোগাচ্ছে।
বিশ্বকাপ উপলক্ষে চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী কোচদের নিয়ে ব্রাজিলে দু’দিনব্যাপী আয়োজিত সেমিনারে অংশ নিয়েছিলেন ডেল বস্ক। সেখানেই আলোচনার ফাঁকে স্প্যানিশ এই কোচ শঙ্কা প্রকাশ করে বলেছেন, স্বাগতিক দেশ হিসেবে ব্রাজিলের বিপুল সংখ্যক ফুটবল পাগল সমর্থক থাকলেও সেটাই তাদের জন্য শেষ পর্যন্ত বোঁঝা হয়ে দাঁড়াতে পারে। সমর্থকদের প্রত্যাশার চাপে উল্টো ফল হবার আশঙ্কাকেও তিনি সামনে নিয়ে এসেছেন।
১৯৫০ সালের টুর্নামেন্টের ফাইনালে উরুগুয়ের কাছে পরাজিত হয়ে শিরোপা হাতছাড়া হয়েছিল ব্রাজিলের। ৬৪ বছর আগের সেই ইতিহাস এখনো ভুলতে পারেনি ব্রাজিলিয়ানরা। রিও ডে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে প্রায় দুই লক্ষ সমর্থকের সামনে ২-১ গোলের পরাজয়ের ঘটনাকে এখনো বিশ্বকাপের ইতিহাসে অন্যতম বড় আপসেট হিসেবেই বিবেচনা করা হয়। বিষয়টি সেলেসাওদের জন্য প্রায় জাতীয় শোকের কাছাকছি চলে গিয়েছিল।
আগামী ১২ জুন সাও পাওলোতে স্বাগতিকদের বিপক্ষে বিশ্বকাপের যাত্রা শুরু করবে ক্রোয়েশিয়া। সেই দলের কোচ নিকো কোভাচও ব্রাজিলের প্রত্যাশার চাপকে খাটো করে দেখেননি। তার মতে, ব্রাজিলের সমর্থনের বিষয়টি অস্বীকার করার কোন উপায় নেই। শুধুমাত্র স্টেডিয়ামে আগত দর্শকরাই নয় সারা বিশ্বে টেলিভিশনের সামনে থাকা ভক্তদের মধ্যেও ব্রাজিলের প্রচুর সমর্থক রয়েছে। কিন্তু একইসাথে স্বাগতিকদের জন্য এটা একটা চাপ যা আমাদেরকে এগিয়ে রাখবে।
এদিকে ব্রাজিলের কোচ লুইজ ফিলিপ স্কলারি বলেছেন, তার দল অতীত থেকে শিক্ষা নিয়েছে এবং অবশ্যই পরিস্থিতির সাথে মানিয়ে নিতে অঙ্গীকারবদ্ধ। গণমাধ্যমের সামনে স্কলারি বলেছেন, ১৯৫০ সালের আগে ব্রাজিল কখনই ফাইনালে খেলেনি। এরপর থেকে পাঁচবারের শিরোপা জয়ীরা নিজেদের যোগ্যতারই প্রমান দিয়েছে।
সর্বশেষ ২০০২ সালে জাপান ও দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত আসরে শিরোপা জিতেছিল সেলেসাওরা। সেই আসরেও দলের কোচের দায়িত্বে ছিলেন স্কলারি।
খেলা
ভেঙ্গে পড়তে পারে ব্রাজিল: ডেল বস্ক
২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলে আয়োজক দেশ ব্রাজিল। আগামী জুনে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় ব্রাজিল হয়তবা ভেঙ্গে পড়তে পারে বলে মনে করছেন স্প্যানিশ কোচ ভিসেন্টে ডেল বস্ক। ১৯৫০ সালে





