ইংল্যান্ড এন্ড ওয়ালস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কোচের দায়িত্ব নিলেন পিটার মুরস। শনিবার তাকে নিয়োগ দেয়ার কথা নিশ্চিত করেছে বোর্ড কর্তৃপক্ষ। এই নিয়ে দ্বিতীয়বারের মতো তাকে নিয়োগ দেয়া হয়েছে।
অস্ট্রেলিয়ায় অ্যাশেজ সিরিজে ৫-০ ম্যাচে দলের হোয়াইটওয়াশ হওয়ায় জিম্বাবুয়ের সাবেক ব্যাটসম্যান এন্ডি ফ্লাওয়ার পদত্যাগ করলে তার স্থলে মুরসকে নিয়োগ দেয়া হলো। দ্বিতীয়বার ইংল্যান্ড দলের কোচ হওয়া প্রথম ব্যক্তি হলেন তিনি।
ইতোপূর্বে ডানকান ফ্লেচারের স্থলে ২০০৭-২০০৯ সাল পর্যন্ত দুই বছর ইংল্যান্ড দলের কোচের দায়িত্ব পালন করেন ৫১ বছর বয়সী মুরস। সে সময় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩-০ ম্যাচে টেস্ট সিরিজ জয় শুরু করে ইংল্যান্ডকে মোট সাত সিরিজে জয় এনে দেন তিনি।
তবে সে সময় তৎকালীন অধিনায়ক কেভিন পিটারসেনের সঙ্গে বিবাদে জড়িয়ে দায়িত্ব ছেড়ে দিতে বাধ্য হন মুরস। পাশাপাশি পিটারসেনকেও অধিনায়কত্ব হারাতে হয়। আর অ্যাশেজে হোয়াইটওয়াশ হওয়ার পর পিটারসেনের আন্তর্জাতিক ক্যারিয়ারই শেষ করে দেয় ইংল্যান্ড। তিন প্রকার ক্রিকেটের জন্য একজন কোচ নিয়োগ করার ঘোষণা দেয়ার পর মুরের নিয়োগ মানে সীমিত ওভারের কোচ অ্যাশলে জাইলসের দিন শেষ হওয়ার পথে।
ইংলিশ কাউন্টি দল ল্যাঙ্কাশায়ারে ২০০৯ সালের ফেব্রুয়ারিতে যোগ দেয়ার আগে সাসেক্সকে ২০০৩ সালের কাউন্টি শিরোপা পাইয়ে দেন মুরস।
১৯৩৪ সালের পর থেকে ল্যাঙ্কারশায়ার কখনো কাউন্টি শিরোপা জয় করতে না পারলেও মুরের তত্ত্বাবধানে শেষ পর্যন্ত ২০১১ সালে শিরোপা খরা কাটাতে সক্ষম হয়।
ইসিবির দেয়া বিবৃতিতে মুরস বলেন, ‘ইতোপূর্বে দায়িত্ব পালন করা জায়গায় পুনরায় ফিরে আমি দারুণ অভিভূত এবং অধিনায়ক অ্যালিস্টার কুক এবং দলের বাকি সকল খেলোয়াড় ও স্টাফদের সঙ্গে শক্তিশালী সম্পর্ক পুন:গঠনের বিষয়ে আমি আশাবাদী। পরিবর্তনের সময়ই সুযোগ আসে এবং এ জন্য আমার তর সইছে না।’
ইসিবি ম্যানেজিং ডিরেক্টর পল ডাউনটন বলেন, ‘একজন অসাধারণ কোচ হিসাবে সমগ্র বিশ্বে মুরের একটা পরিচিতি রয়েছে। আরো বেশি অভিজ্ঞতা ও ধারণা নিয়ে আরো বেশি বেশি চ্যালেঞ্জ মোকাবেলা করার প্রস্তুতি নিয়ে তিনি আবারো ইংল্যান্ড দলে ফিরলেন।’
দলের কোচ হিসাবে ফ্লাওয়ার না থাকলেও ইসিবি তাকে আরো বেশি দায়িত্ব দিয়ে ম্যানেজমেন্টের সঙ্গেই রেখেছে। টেকনিক্যাল ডিরেক্টর অব এলিট কোচিং নামে গত মাসে একটি পদ সৃষ্টি করে ইসিবি। যার দায়িত্ব দেয়া হয়েছে ফ্লাওয়ারকে।
আগামী ৯ মে স্কটল্যান্ডের বিপক্ষে পরবর্তী ওয়ানডে ম্যাচ রয়েছে ইংল্যান্ডের।
খেলা
দ্বিতীয়বার ইংল্যান্ড ক্রিকেট দলের কোচ হলেন পিটার মুরস
ইংল্যান্ড এন্ড ওয়ালস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কোচের দায়িত্ব নিলেন পিটার মুরস। শনিবার তাকে নিয়োগ দেয়ার কথা নিশ্চিত করেছে বোর্ড কর্তৃপক্ষ। এই নিয়ে দ্বিতীয়বারের মতো তাকে





