ভারতের সাহারা গ্রুপের আম্বে ভেলির সঙ্গে চুক্তি বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চুক্তির মেয়াদ শেষ হওয়ার ১৫ মাস আগেই চুক্তিটি বাতিল করা হয়েছে। পাকিস্তানের বিপক্ষে আসন্ন হোম সিরিজে দলের জন্য নতুন স্পন্সর খুঁজছে বিসিবি।
২০১২ সালের জুন মাসে সাহারা গ্রুপের আম্বে ভেলির সঙ্গে এক কোটি ৪০ লাখ মার্কিন ডলারের বিনিময় চার বছরের জন্য চুক্তি করে বিসিবি। ফলে ২০১৬ সালের জুনে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু গত ৩০ মার্চ একটি জাতীয় পত্রিকায় স্পন্সরের বিষয় বিজ্ঞপ্তি দেয়া হয়।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। কিন্তু চুক্তির আর্থিক লেনদেনের বিষয় বিস্তারিত কিছু জানাননি।
তিনি বলেন, "আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সাহারার সঙ্গে আমাদের চুক্তি এগিয়ে নিতে চাচ্ছি না। এ জন্য আমরা পাকিস্তান সিরিজে দলের স্পন্সরের জন্য বিজ্ঞাপন দিয়েছি। আমরা এই মুহুর্তে সাহারার সঙ্গে চুক্তির বিষয় বেশি কিছু বলতে পারছি না।" সূত্র:ক্রিকইনফো
জেডআই





