বিপিএলের উদ্বোধনী ম্যাচে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে চিটাগং ভাইকিংস ও রংপুর রাইডার্স। দুপুর ২টায় ম্যাচটি শুরু হয়েছে। চিটাগং ভাইকিংস টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত চট্টগ্রামের সংগ্রহ ১৫.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রান। আবু জায়েদের বলে আরাফাত সানীর হাতে ক্যাচ দিয়ে ফেরত গেছেন তিলকরাত্নে দিলশান (২৯)। তিনি ১৬ বলে ২ চার ও ৩ ছক্কায় ২৯ রান করেন। এরপর দলীয় ১১৭ রানে সাকলাইন সজীবের বলে মিসবাহ-উল-হকের তালুবন্দি হয়ে ফিরে যান তামিম। তিনি ৩৫ বলে ৬টি চার ও ১ ছক্কায় ৫১ রান করেন। এরপর দলীয় ১১৯ রানে সাকলাইন সজীবের দ্বিতীয় শিকারে পরিণত হন এনামুল হক বিজয় (৩৬)। এরপর আউট হয়ে ফিরে গেছেন জিয়াউর রহমান। তার উইকেটটিও নিয়েছেন সাকলাইন সজীব। ১৫.১ ওভারের সময় দলীয় ১৩৪ রানে আউট হয়েছেন এল্টন চিগম্বুরা। তিনি আবু জায়েদের বলে আউট হয়েছেন।

চিটাগং ভাইকিংসকে নেতৃত্ব দিচ্ছেন তামিম ইকবাল। অন্যদিকে সাকিব আল হাসান রয়েছে রংপুর রাইডার্সের দায়িত্বে। গতকাল রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে সাকিব খেলতে নামছেন।

চিটাগং ভাইকিংস: তামিম ইকবাল, তিলকারত্মে দিলশান, এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, এনামুল হক জুনিয়র, জীভান মেন্ডিস, এল্টন চিগাম্বুরা, মোহাম্মদ আমের, জিয়াউর রহমান, শফিউল ইসলাম ও আসিফ আহমেদ।

রংপুর রাইডার্স : সাকিব আল হাসান, ড্যারেন সামি, লেন্ডল সিমন্স, মিসবাহ-উল-হক, সৌম্য সরকার, থিসারা পারেরা, মোহাম্মদ মিথুন, মো.আল-আমিন, আরাফাত সানী, সাকলায়েন সজীব ও আবু জায়েদ চৌধুরী রাহী।

এমকে