বিশ্বের সেরা দুই ব্যাটসম্যানকে নিয়েও পারলো না রংপুর রাইডার্স। দুই স্পিনারের ধাক্কটাই আর সামলে উটতে পারেনি তারা।

তামিমের কুমিল্লার ১৫৩ রানের জবাবে ৭ উইকেটে ১৩৭ রান তুলতে সক্ষম হয় মাশরাফির রংপুর। রবি বোপারা শেষ পর্যন্ত ৪৮ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন।

পাঁচ খেলায় কুমিল্লার এটি চতুর্থ জয়। ৬ পয়েন্ট নিয়ে তারা এখন ঢাকার পরেই দ্বিতীয় স্থানে।

আর চার খেলায় রংপুরের তৃতীয় হার। ২ পয়েন্ট নিয়ে তারা সবার নিচে। আগামীকাল রোববার বিপিএলে কোন খেলা নেই। সোমবার কুমিল্লা মুখোমুখি হবে ঢাকার আর রংপুর মুখোমুখি হবে সিলেটের।

১২ বলে চাই ৩৪ রান- লক্ষ্যটা ক্রমেই কঠিন হয়ে যাচ্ছে রংপুরের। মিঠুন আলী আর রবি বোপারা একটু আশা জাগিয়ে এগুচ্ছিলেন। পঞ্চম উইকেটে ৬৭ রান যোগ করে জয়ের পথেই ছিলেন। কিন্তু মিঠুন ২৬ বলে ৩১ রান করের বিদায়ের পর বোপারার ওপর সব চাপ এসে পড়ে। তিনি আছেন ৪২ বরে ৩৭ রান নিয়ে।

ম্যাককালামও আউট, চাপে রংপুর- ১ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে বিপর্যয়ে রংপুর রাইডার্স। গেইল, পেরেরার পরে আউট ম্যাককালামই। তরুণ মেহেদি হাসানের বলে স্টাম্পড হন কিউই দানব। ১৪ বলে ১৩ রান করেন। একই ওভারে মেহেদির বলে বোল্ড হলেন শাহরিয়ার নাফিস। ৫.৪ ওভারে রংপুরের সংগ্রহ ৪ উইকেটে ৩২ রান।

রাশিদ খানের জোড়া আঘাত- বেশিদূর যেতে পারলেন না ক্রিস গেইল। প্রথম বলেই এলবিডাব্লিউ থেকে জীবন পাওয়া গেইল আরো একবার জীবন পান লিটন দাসের ক্যাচ মিসের কারণে। জীবন পেয়ে হাত খুলেছিলেন গেইল। ১৩ বলে করেছিলেন ১৭ রান। মারেন তিনটি চার।

পরে আফগান স্পিনার রাশিদ খানের লেগ বিফোর উইকেট হন গেইল। পরের বলেই রশিদ ফেরান শ্রীলঙ্কান কুশাল পেরেরাকে। বিপিএলে কুমিল্লার ১৫৩ রানের জবাবে ব্যাট করছে রংপুর রাইডার্স। ৫ ওভার শেষে রংপুরের রান ২ উইকেটে ৩২ রান।

এমবি