আইপিএল এর সপ্তম আসরে টানা পাঁচ ম্যাচ হারের স্বাদ পায় বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস। অবশেষে ষষ্ঠ ম্যাচে প্রথম জয় পায় তারা। এরপর আরো দুই ম্যাচ জয়ের ধারা অব্যাহত রাখল। সোমবার সানরাইজার্স হায়দ্রাবাদকে সাত উইকেটে হারিয়েছে তারা।
টসে জিতে আগে ব্যাটিং করে ৩ উইকেটে ১৫৭ রান জমা করে হায়দ্রাবাদ। জবাবে ৮ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে মুম্বাই। দলের হয়ে সিমন্স ও রাইডু ৬৮ করে রান করেন।
সিমন্স ৫০ বলে ৫ চার ও ৪ ছয়ে ৬৮ ও রাইডু ৪৬ বলে ৭ চার ও ২ ছয়ে ৬৮ রান করেন। এর আগে অস্ট্রেলিয়ার দুই ব্যাটসম্যান ফিঞ্চ ও ওয়ার্নারের জোড়া অর্ধশতকে লড়াকু টার্গেট পায় হায়দ্রাবাদ।
ফিঞ্চ ৬২ বলে ৭ চার ও ২ ছয়ে ৬৮ এবং ওয়ার্নার মাত্র ৩১ বলে ৬ চার ও ২ ছয়ে ৫৫ রান করেন। মুম্বাইয়ের হয়ে মালিঙ্গা ৩৫ রানে ২ উইকেট নেন।
ঢাকা, ১৩ মে (টাইমনিউজবিডি) //জেডআই