বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ব্যাট করছে শ্রীলংকা। ওপেনিং ব্যাটসম্যান কুসল পেরেরা হাফ-সেঞ্চুরিতে শতরান পার করেছে তারা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৩ ওভারে চার উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করেছে শ্রীলংকা। ৪৩ রান করা পেরেরার সঙ্গে রান নিয়ে ক্রিজে আছেন অ্যাঞ্জেলো ম্যাথুস।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে শুরুর জয়টা পেয়েছে বাংলাদেশ। আর টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নিয়েছেন স্বাগতিক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
মাশরাফির ওপেনিং ওভারের শেষ বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে গেছেন লংকানদের উদ্বোধনী জুটির তিলকারত্নে দিলশান (০)। তবে পাওয়ার প্লেতে স্বাগতিক বোলারদেরকে বেধড়ক পিটিয়েছেন ওপেনার কুসল পেরেরা ও ওয়ানডাউনে নামা দিনেশ চান্দিমাল।
তবে সপ্তম ওভারে সাকিব আল হাসানে বলে ফরহাদ রেজার হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে গেছেন চান্দিমাল (১৫ বলে ১৮)। আর ৬ রান করে নাসিরের তালুবন্দী হয়েছেন সাঙ্গাকারা।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, এনামুল হক, শামসুর রহমান, সাকিব আল হাসান, নাসির হোসাইন, মিথুন আলী, ফরহাদ রেজা, সোহাগ গাজী,  আরাফাত সানি, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক) ও রুবেল হোসাইন।
শ্রীলংকা দল: তিলকারত্নে দিলশান, কুসল পেরেরা, কুমার সাঙ্গাকারা, দিনেশ চান্দিমল (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথুস, থিসারা পেরেরা, নুয়ান কুলসেকারা, সচিত্রা সেনানায়েকে, অজান্তা মেন্ডিস, সীক্কুগে প্রসন্ন ও লাসিথ মালিঙ্গা (সহ-অধিনায়ক)।