টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে হারিয়ে প্রথম সেমিফাইনালে উঠল ভারত। বাংলাদেশের ১৩৯ রানের জবাবে ৯ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
প্রথম দুই ওভারে মাশরাফি বিন মুর্তজা ও সোহাগ গাজী ভারতের রানের গতি বেধে রেখেছিলেন। তৃতীয় ওভার করতে আসা আল-আমিন হোসেনের শুরুটা মোটেও ভালো হয়নি। প্রথম বলে বিশাল এক ছক্কা হাঁকিয়েছিলেন রোহিত শর্মা।
নিশ্চুপ হওয়া গ্যালারিকে উচ্ছ্বাসে মাতাতে বেশি সময় নেননি আল-আমিন। পঞ্চম বলটি এগিয়ে মারতে গিয়ে বোল্ড হয়ে যান শিখর ধাওয়ান ১ (১১)। মাশরাফির বলে আউট হন রোহিত শর্মা ৫৬ (৬০)। পরে মাহেন্দ্র সিং ধোনি ২২ (১৬) এবং বিরাট কোহলির ৫৭ (৬৬) হাত ধরে জয় পায় ভারত।
এর আগে শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৩৮ রান করে বাংলাদেশ।
[b]সংক্ষিপ্ত স্কোর:[/b]
বাংলাদেশ-১৩৮/৭ (২০/২০ ওভার)।
ভারত-১৪১/২ (১৮.৩/২০ ওভার)।
ফলাফল: ভারত ৮ উইকেট এবং ৯ বলে জয়ী।
[b]ঢাকা, ২৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]