আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান জগমোহন ডালমিয়া মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সন্ধ্যায় কলকাতার বিরলা হার্ট রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে ১৭ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আইসিসির প্রাক্তন এই সভাপতি। শনিবার তার শারীরিক অবস্থার উন্নতি হলেও রোববার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৭৫ বছর বয়সি ডালমিয়া।

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, জগমোহন ডালমিয়ার মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট সত্যিকারের একজন বন্ধু ও শুভাকাঙ্ক্ষীকে হারাল। বাংলাদেশ ক্রিকেটের উন্নতির পিছনে জনাব ডালমিয়ার অবদান শ্রদ্ধার সঙ্গে আজীবন স্মরণ করা হবে।

বোর্ডের পরিচালকদের পক্ষ থেকে ডালমিয়ার পরিবারকে সমবেদনা জানিয়েছেন পাপন।

এআই