বিশ্বকাপে দুর্দান্ত লড়াইয়ের পর আজ রোববার দেশে ফিরলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সন্ধ্যা পৌনে ৮টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান মাশরাফিরা। তাদেরকে বরণ করে নিচ্ছেন হাজার হাজার সমর্থকরা।
ভারতের কাছে হেরে যাওয়া কোয়ার্টার ফাইনালেই থেমে গেছে টাইগারদের লড়াই। কিন্তু সেই ম্যাচে হেরেও যেন জিতে গেছে বাংলাদেশ।
বাংলাদেশ বিশ্বকাপ জয় করলেও হয়তো অনেক বেশি ভাল লাগত। কিন্তু বাজে আম্পায়ারিংয়ের কারণে ভারতের কাছে হারের পরও যেন আনন্দের কমতি নেই টাইগার সমর্থকদের।
তাই দলের খেলোয়াড়দেরকে অভিনন্দন জানাতে বিমান বন্দরে তারা ভিড় জমিয়েছেন। টাইগারদের প্রশংসামূলক বিভিন্ন লেখা ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছেন তারা।
জেডআই





