পাকিস্তানের বিপক্ষে মূল লড়াইয়ের আগে প্রস্তুতিমূলক ম্যাচে বুধবার সফরকারীদের মুখোমুখি হচ্ছে নাসির হোসাইনের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশ। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সকাল সাড়ে নয়টায় শুরু হবে খেলাটি।

 

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ১৭ এপ্রিল। তার আগে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে পাকিস্তান।

 

বিসিবি একাদশের পাঁচজনই রয়েছেন পাকিস্তানের বিপক্ষে ঘোষিত ওয়ানডে সিরিজের দলে। তাই ওয়ানডে সিরিজের আগে এ ম্যাচ দিয়ে নিজেদের ভালোভাবেই ঝালিয়ে সক্ষম হবেন নাসির হোসেন, রনি তালুকদার, মোমিনুল হক, সাব্বির হোসেন ও আবুল হাসান রাজু।

 

একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচটিকে গুরুত্বসহকারে নিচ্ছে পাকিস্তানও। তাই প্রস্তুতিমূলক ম্যাচটিকে সামনে রেখে মঙ্গলবার কঠোর অনুশীলনও করেছে তারা।

 

বিসিবি একাদশ: নাসির হোসেন (অধিনায়ক), ইমরুল কায়েস, রনি তালুকদার, লিটন কুমার দাস, মোমিনুল হক, শুভাগত হোম চৌধুরি, সোহাগ গাজী, আল-আমিন হোসেন, সাব্বির হোসেন, জুবায়ের হোসেন, তাইজুল ইসলাম, মুক্তার আলী, মোহাম্মদ শহীদ ও আবুল হাসান রাজু।

 

পাকিস্তান দল: আজহার আলী (অধিনায়ক), আসাদ শফিক, ইসান আদিল, ফাওয়াদ আলম, হারিস সোহেল, জুনায়েদ খান, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ রিজওয়ান, রাহাত আলি, সাঈদ আজমল, সামি আলম, সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ ও ইয়াসির শাহ।

 

জেডআই