টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার-১০ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বল হাতে শুরুটা ভালো করতে পারেনি মুশফিকরা। তবে এবার জোড়া উইকেট শিকার করেছেন তারা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১১২ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্রিজে আছেন গেইল (২৪) ও স্যামুয়েলস (৯)।
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে ভাগ্যের লড়াই টসে জিতে শুরুতে ফিল্ডিং বেছে নিয়েছেন স্বাগতিক অধিনায়ক মুশফিকুর রহিম।
ব্যাট হাতে ক্রিজে এসে শুরু থেকেই মারমুখী ব্যাটিং করতে থাকেন ডোয়াইন স্মিথ। দ্রুতই করে ফেলেন হাফ-সেঞ্চুরি। তবে ১২ তম ওভারে মাহমুদুল্লাহর বলে আল আমিনের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান তিনি। মাঠ ছাড়ার আগে ৪৩ বল খেলে ১০টি চার ও ৩টি ছক্কায় ৭২ রান করেন এই ব্যাটসম্যান। এরপর ১৩ত ওভারে সাকিবের প্রথম বলটি ওয়াইড হয়। আর সেই বলেই স্টাম্পিংয়ের শিকার হন সিমন্স (০)।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, এনামুল হক, মুমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ, জিয়াউর রহমান, সোহাগ গাজী, মাশরাফি বিন মর্তুজা ও আল আমিন হোসাইন।
ওয়েস্ট ইন্ডিজ দল: ডোয়াইন স্মিথ, ক্রিস গেইল, স্যামুয়েলস, সিমন্স, ডোয়াইন ব্রাভো, রামদিন, ড্যারেন সামি (অধিনায়ক), রাসেল, সুনীল নারাইন, ব্রাদি, স্যান্টুকি।
খেলা
জোড়া উইকেট নিল বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার-১০ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বল হাতে শুরুটা ভালো করতে পারেনি মুশফিকরা। তবে এবার জোড়া





