বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি ও জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক জাতীয় হকি খেলোয়াড় সাব্বির ইউসুফ বৃহস্পতিবার ভোর রাতে সিংগাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি অসংখ্য গুনগ্রাহী, আত্মীয় স্বজন, স্ত্রী, ২ ছেলে ও ১ কণ্যা সন্তান রেখে গেছেন।

সাব্বির ইউফুফ ফরিদপুর জেলায় হকি উন্নয়নে দায়িত্ব পালন করে গেছেন। ১৯৭৬ সালে ক্রীড়া লেখক সমিতি কর্তৃক প্রদত্ত্ব সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেছেন। ১৯৮৫ সালে ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় এশিয়া কাপ এবং ১৯৯৪ সালে জাপানে অনুষ্ঠিত ৪র্থ এশিয়া কাপে বাংলাদেশ হকি দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন। এছড়া তিনি ১৯৯৪ সালে বাংলাদেশ হকি ফেডারেশনের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেন। ২০০০ সালে তিনি রাষ্ট্রীয় ক্রীড়া পুরস্কারে ভুষিত হয়েছেন।

বাংলাদেশ হকি ফেডারেশনের পক্ষ হতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভির সমবেদনা জানিয়েছে।

ঢাকা, ৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই