শ্রীলঙ্কার কাছে টস হেরে ব্যাট করছে বাংলাদেশের মুশফিক বাহিনী। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে লঙ্কান অধিপতি। ফলে বাংলাদেশ ব্যাট করছে।
এই টেস্টে বাংলাদেশ দলে অভিষেক হচ্ছে ওপেনার শামসুর রহমান শুভর।
শ্রীলঙ্কা দল বাংলাদেশের সঙ্গে দুই টেস্ট সিরিজ খেলবে। এছাড়া ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা এই সফরে।
[b]ঢাকা, ২৭ জানুয়ারি (টাইম নিউজ বিডি.কম)//এএইচ[/b]