অল রাউন্ডার সাকিব আল হাসানের ওপর ক্রিকেটের সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেয়া হয়। এর ফলে বিদেশী লিগে খেলতে তার আর কোনো বাধা রইল না।
গত জুলাইয়ে অসদাচরণ এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৬ মাসের জন্য সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে বিসিবি। সেই সঙ্গে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত বিদেশী লিগে খেলার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
গত ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট খেলার ক্ষেত্রে তার এই নিষেধাজ্ঞা তুলে নেয় বোর্ড। কিন্তু বিদেশী লিগে খেলার উপর নিষেধাজ্ঞা বহাল রাখা হয়।
অবশেষে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজে দারুণ পারফর্ম করায় ও আচারণের উন্নতি হওয়ায় তার উপর সব নিষেধাজ্ঞা তুলে নিল বিসিবি।
এর ফলে চলতি মৌসুমে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিগ ব্যাশে খেলতে পারবেন বাংলাদেশী এই অল রাউন্ডার।
জেডআই্





