আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপে অবশেষে জয়ের দেখা পেল ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন চেলসি। শনিবার রাতে ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) বিপক্ষে টাই ব্রেকারে ৫-৬ গোলের ব্যবধানে জিতেছে কোচ হোসে মরিনহোর শিষ্যরা।

গত বুধবার রেড বুলসের কাছে ৪-২ গোলে উড়ে যায় চেলসি। সেই ক্ষত শুকাতে শনিবার রাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন নীল জার্সিধারীদের গোলরক্ষক থিবাউত কোর্টিয়াস।

ম্যাচটিতে মূল খেলায় উভয় দলই গোলের দেখা পায়। ইব্রাহিমোভিচের গোলে খেলার ২৬ মিনিটে এগিয়ে যায় পিএসজি। বিরতির পর খেলার ৬৫ মিনিটে গোলটি শোধ করে দেন ভিক্টোর মোসেস।

১-১ গোলে সমতা থাকায় টাই ব্রেকারে নির্ধারিত হয় খেলার ফলাফল। এতে দুটি বল ফিরিয়ে দেন কোর্টিয়াস। আর পিএসসি গোলরক্ষক সিরিগু একটি বল সেভ করতে পারেন। ফলে ৬-৫ গোলের ব্যবধানে জয় পায় চেলসি।

জেডআই