বিশ্বকাপের পূর্বে প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকেও হারাল আগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় পাওয়া পাকিস্তান। বুধবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ৪ উইকেটে জিতেছে মিজবাহ উল হকের দল।
এদিন টস জিতে শুরুতে ব্যাট বেছে নেয় ইংল্যান্ড। গ্যারি ব্যালেন্স ও জো রুটের ব্যাটে নির্ধারিত ৫০ ওভার ৮ উইকেট হারিয়ে ২৫০ রান সংগ্রহ করে তারা।
এদিন দলীয় মাত্র ৫ রানে ওপেনার মুঈন আলীকে হারায় ইংল্যান্ড। তবে উদ্বোধনী জুটির আরেক ব্যাটসম্যান অ্যালেক্স হ্যালেসকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন ব্যালান্স। ৩১ রান করে হ্যালেস আউট হলে মাঠে আসেন জো রুট। ব্যালান্স ও রুট দলকে আশার আলো দেখান। ব্যালান্স সাজঘরে ফেরেন ব্যক্তিগত ৫৭ রানে।
রুট ৮৫ রান করে মাঠ থেকে বিদায় নিলে পাকিস্তানের বোলিং তোপে পড়ে ইংল্যান্ড। দ্রুতই বেশ কয়েকটি উইকেট হারায় তারা। শেষ পর্যন্ত ক্রিস জর্ডানের হার না মানা ৩১ রানের ইনিংসে তাদের দলীয় সংগ্রহ দাঁড়ায় ২৫০ রানে।
পাকিস্তানের বোলার ইয়াসির শাহ তিনটি ও সোহাইল খান দুটি উইকেট পান।
জবাবে ৪৮.৫ ওভারে ৪ উইকেট হাতে থাকলে ২৫২ রান সংগ্রহ করে দলের টানা দ্বিতীয় জয় নিশ্চিত করে পাকিস্তান। তবে শুরুটা ভালো হয়নি তাদের। মাত্র ১০ রানে দুটি উইকেট হারানোর পর ৭৮ রান সংগ্রহ করতে আরো দুটি উইকেট নেই তাদের।
তবে মিজবাহ উল হক ও উমর আকমল ১৩৩ রানের জুটি গড়ে তোলেন। পঞ্চম উইকেটে আকমল ৬৫ রান করে যখন ফিরে যায়, তখন তাদের দলীয় স্কোর দাঁড়ায় ২১১ রানে। এরপর শোয়াইব মাকসুদ ২০ রানে মাঠ থেকে বিদায় নিলেও দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন মিজবাহ। কিন্তু মাত্র ৯ রানের জন্য সেঞ্চুরির আক্ষেপ থেকে যায় তার। ৯৯ বলে পাঁচটি চার ও দুটি ছক্কায় ৯১ রান করেন দলীয় অধিনায়ক। তার সঙ্গে ৮ রান নিয়ে খেলা শেষ করেন শহীদ আফ্রিদি।
জেডআই





