দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবারের সফরে একটি ম্যাচেও জয়ের পথ খুঁজে পায়নি বাংলাদেশ। টেস্ট ও ওয়ানডে সিরিজে হারের পর ব্লুমফন্টেইনের প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও বাংলাদেশ হেরেছে।
তবে সর্বশেষ ম্যাচে হারলেও সেটি ছিল লড়াই করেই। জয়ের আশাটাও উঁকি দিয়েছিল দূর দিগন্তে।
আজ (রোববার) পচেফস্ট্রুমে জয় দিয়েই শেষ করতে চায় টাইগাররা। সে লক্ষ্যে প্রাথমিক সাফল্যটা এসেছে। টসে জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।
বাংলাদেশ দল: ১. ইমরুল কায়েস, ২. সৌম্য সরকার, ৩. সাব্বির রহমান, ৪. সাকিব আল হাসান, ৫. মুশফিকুর রহিম, ৬. মাহমুদউল্লাহ রিয়াদ, ৭. লিটন কুমার দাস, ৮. মেহেদী হাসান মিরাজ, ৯. মোহাম্মদ সাইফুদ্দিন, ১০. তাসকিন আহমেদ, ১১. রুবেল হোসেন।
এমবি





