মারিও মানজুকিচের হ্যাটট্রিকে প্রতিপক্ষ হামবুর্গকে ৫-০ গোলে হারিয়ে ডিএফবি-পোকালের সেমিফাইনাল নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ।
বৃহস্পতিবার হামবুর্গের মাঠ ইমতেজ অ্যারিনায় মারিও গোতজের ক্রস থেকে বল পেয়ে জালে জড়িয়ে দেন ক্রোশিয়ার জাতীয় দলের তারকা মানজুকিচ। খেলার ২১ মিনিটের এই গোলের পর প্রথমার্ধে আরেকটি গোলের দেখা পায় বার্য়ান। খেলার ২৬ মিনিটেই হেড করে দলের লিডকে ডাবলে নিয়ে যান দান্তে।
২-০ তে এগিয়ে থেকে বিরতি থেকে ফিরে আসার পর আরো বেশি আক্রমণাত্মক হয়ে যায় বায়ার্ন। মানজুকিচের হ্যাটট্রিক পূর্ণ হওয়ার আগে খেলার ৫৪ মিনিটে সফরকারীদেরকে ৩-০ তে এগিয়ে দেন আরজেন রোবেন।
হামবুর্গকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও পেপ গার্দিওলার শিষ্যদেরকে কাছে ব্যর্থতারই পরিচয় দিয়েছে। তাদের ব্যর্থতার সুযোগকে কাজে লাগিয়ে ৭৪ ও ৭৬ মিনিটে পর পর দুটি গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মানজুকিচ। সেই সঙ্গে ৫-০ গোলে জয় নিয়ে ফাইনালের দরজায় পৌঁছে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
খেলা
মানজুকিচের হ্যাটট্রিকে সেমিতে বায়ার্ন
মারিও মানজুকিচের হ্যাটট্রিকে প্রতিপক্ষ হামবুর্গকে ৫-০ গোলে হারিয়ে ডিএফবি-পোকালের সেমিফাইনাল নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ।





