নিজ দলের পেসার মিচেল জনসনের মতোই আগ্রাসী হতে আগ্রহী অসি ফাস্ট বোলার মিচেল স্টার্ক। তিনি বলেছেন, তার এখন দরকার পেস সেনসেশন মিশেল জনসনের মতো আগ্রাসী ও মানসিক দৃঢ়তার প্রতিমূর্তি ধারণ করা। যদিও জনসন তার স্থানটি দখল করে নিয়ে টেস্ট দলে ফেরার পথ কঠিন করে দিয়েছে।
শুক্রবার অস্ট্রেলিয়ার টি২০ আন্তর্জাতিক ম্যাচে নেমে সবাইকে মুগ্ধ করেছেন স্টার্ক । আশা করছেন মার্চে অনুষ্ঠিতব্য বিশ্ব টি২০ স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়ে তিনিও একই ধারায় থাকবেন।
পিঠের ইনজুরির কারণে অ্যাশেজ স্কোয়াডে জনসনের কাছে পদ হারানো স্টার্ক সিডনি মর্নিং হেরাল্ডকে বলেন, তার পরিবর্তিত খেলোয়াড়ের কারণে নিজের দলে ফেরার পথে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়নি। বরং নিজেকে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা যুগিয়েছে। তিনি বলেন, এ বছরের মধ্যেই তিনি জনসনের মতো আগ্রাসী ও মানসিক দৃঢ়তার প্রতিমূর্তি ধারণ করতে চান।
এ পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ১২ টেস্টে অংশ নেয়া এই ক্রিকেটার বলেন, ইংল্যান্ডকে টি২০ ম্যাচে হোয়াইটওয়াশ করার মাধ্যমে গত নভেম্বর থেকে জনসন যে কাজ শুরু করেছেন সেটির সফল সমাপ্তি টেনেছেন তারা। সূত্র: ইন্টারনেট
[b]ঢাকা, ২ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি .কম ) // এএস[/b]





