আইসিআরসি আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে আফগানিস্তানকে তিন রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড।
মঙ্গলবার বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৫১ রান করে ইংল্যান্ড।
ইংল্যান্ডের সর্বোচ্চ ৫০ রান করেন ক্যালাম ফ্লিন। তার ৪৪ বলের ইনিংসটি সাজানো ৬টি চার ও দুটি ছক্কায়। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান আসে উদ্বোধনী ব্যাটসম্যান অ্যালেক্স হ্যামন্ডের ব্যাট থেকে। এছাড়া অধিনায়ক ইয়ান নাইন অপরাজিত ২৭ ও গর্ডন ল্যাইডওয়ান ২১ রান করেন।
আফগানিস্তানের আশরাফ ২৫ রানে দুই উইকেট নেন।
জবাবে ১ বল বাকি থাকতে ১৪৮ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। আফগানিস্তানের সর্বোচ্চ ২৯ রান করেন মাহমুদ উল্লাহ। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান আসে হাসিবুল্লাহর ব্যাট থেকে। এছাড়া জুবায়ের করেন ২৪ রান।
ইংল্যান্ডের হ্যামন্ড ২৫ রানে তিন উইকেট নেন। এছাড়া ফ্লিন তিন উইকেট নেন ৩৩ রানে।
আগামী বৃহস্পতিবারের ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে ইংল্যান্ড।
জেডআই





