পাকিস্তান-ভারত ম্যাচ ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ দর্শক দেখবে বলে জানাল ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি), ‘গত বছর মাত্র বিশ মিনিটেই বিক্রি হয়ে গিয়েছিলো ভারত-পাকিস্তান ম্যাচের সবগুলো টিকিট। এই বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ দর্শক দেখবে ভারত-পাকিস্তান ম্যাচ।’

উত্তেজনার তুঙ্গে থেকেই শুরু হচ্ছে বিশ্বকাপের একাদশতম আসর। কারণ টুর্নামেন্ট শুরুর দ্বিতীয় দিনেই মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও পাকিস্তান।

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়েই শুধু কথা বলেনি আইসিসি। অন্যান্য ম্যাচের দর্শকদের উপস্থিতি নিয়ে জানিয়েছে আইসিসি, ‘আমরা ইতোমধ্যেই ৮ লক্ষ ২৫ হাজার টিকিট বিক্রি করেছি। এখন মাত্র এক হাজারের মত টিকিট আমাদের হাতে রয়েছে। প্রায় সবগুলো ম্যাচেই দর্শক সারি ভরপুর থাকবে।’

জেডআই