নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ম্যানচেস্টার সিটি ও ব্রাজিলের তারকা স্ট্রাইকার গাব্রিয়েল জেসুস ও ডিফেন্ডার কাইল ওয়াকার। স্কাই স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, গতকাল শুক্রবার ম্যানসিটির ওয়েবসাইটে খবরটি নিশ্চিত করা হয়েছে।
কোভিড-১৯ শনাক্তের পর থেকে আগামী ১০ দিন আইসোলেশনে থাকবেন ম্যানচেস্টার সিটির দুই তারকা। জেসুস ও ওয়কার ছাড়াও আরো দুজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বোর্ডের ওই দুজনের নাম প্রকাশ করেনি ম্যানসিটি। তবে চারজনকেই সেলফ-আইসোলেশনে রাখা হয়েছে।
বড়দিনের ছুটিতে আক্রান্তদের সুস্থতা কামনা করেছেন ক্লাবের অন্যান্য সদস্যেরা। চলতি ইংলিশ প্রিমিয়ার লিগে ভালো যাচ্ছে না ম্যানসিটির সময়। ১৩ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের আটে আছে পেপ গার্দিওলার দল।
আজ শনিবার ঘরের মাঠে খেলবে নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
এমআর





