পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে নেমেছে স্বাগতিক বাংলাদেশ। বল হাতে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ।
ইনিংসের প্রথম ওভারেই সাফল্য এনে দিয়েছেন তরুণ স্পিনার নাসুম আহমেদ। রানের খাতা খোলার আগেই নিউজিল্যান্ডদের ওপেনিং জুটি ভেঙেছেন তিনি। তুলে নিয়েছেন ওপেনার রাচিন রবীন্দ্রর উইকেট।
আরেক ওপেনার ফিন অ্যালেনকেও ফিরিয়েছেন নাসুম। তরুণ এই বোলারদের ২টি উইকেটে ক্যাচ নিয়েছেন সাইফউদ্দিন। দলীয় ১৬ রানে দুই উইকেট হারায় নিউজিল্যান্ড।
অবশ্য রানের চাকা সচল রেখেছে নিউজিল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুই উইকেটে ২৩ রান নিয়েছে সফরকারী নিউজিল্যান্ড।
বুধবার (০৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রাজধানীর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে। তিন ম্যাচ শেষে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা।
প্রথম ম্যাচে সাত উইকেটের বড় জয় পায় টাইগাররা, দ্বিতীয় ম্যাচে জিতেছে ৪ রানে, তৃতীয় ম্যাচে হেরেছে ৫২ রানের ব্যবধানে।
বাংলাদেশ এই ম্যাচেও খেলছে অপরিবর্তিত একাদশ নিয়ে। তবে দুটি পরিবর্তন এসেছে নিউজিল্যান্ডের একাদশে। একাদশে ফিরেছেন হামিশ বেনেট ও ব্লেয়ার টিকনার। তাদের জায়গা করে দিতে বাদ পড়তে হয়েছে জ্যাকব ডাফি ও স্কট কুগেলেইন।
বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, উইল ইয়ং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, টম ব্লানডেল, কোল ম্যাককঞ্চি, হামিশ বেনেট, এজাজ পেটেল, ব্লেয়ার টিকনার।
এমবি





