দেশের মাটিতে এক ম্যাচ হাতে রেখে পাকিস্তানকে সিরিজ হারানোর উৎসবে মেতেছে মালয়েশিয়ায় অবস্থাররত বাংলাদেশীরা। বাংলাদেশ ক্রিকেট দলের এ জয়ে মিষ্টিমুখ করলেন প্রবাসী বাংলাদেশিরা।

শনিবার বিকাল থেকে কুয়ালালামপুরের পর্যটন এলাকা বুকিত বিনতাংয়ের বাংলাদেশি রেস্টুরেন্ট আযনূরায় ভিড় জমাতে থাকে প্রবাসী ক্রিকেট সমর্থকরা। ইন্টারনেট লাইনে সরাসরি খেলা দেখার সময় কিছু সমস্যা হলেও দেশের খেলা দেখতে চোখের পর্দা পড়েনি সমর্থকদের।

বাংলাদেশ ২৪০ রানে পৌঁছালে ‘বাংলাদেশ’ ‘বাংলাদেশ’ স্লোগানে মু্খরিত হয়ে ওঠে চত্বর। এরপর ঢাকা থেকে আসা আবাহনী লিমিটেডের প্রাক্তন সদস্য এম এ বাতানি জয় উপলক্ষে ২০০ লোককে মিষ্টি খাওয়ানোর ঘোষণা দেন।

বেশ হৈ হুল্লোড়ের মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের এ সিরিজ জয় উদযাপন করলেন প্রবাসীরা।

রোববার ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ ক্রিকেট দল এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় করে।

কেএইচ