ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে শুরুটা ভালোভাবেই করেছিল বাংলাদেশ। প্রথমেই ইমরুল কায়েসের উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে ১৭০ রানের জুটি গড়ে দলকে ভালো অবস্থানে নিয়ে গিয়েছিলেন তামিম ইকবাল ও মুমিনুল হক।কিন্তু দ্বিতীয় সেশনে বাংলাদেশ পড়েছে ব্যাটিং বিপর্যয়ের মুখে। 

মুমিনুল আউট হওয়ার পরপরই বাংলাদেশ পড়েছে ব্যাটিং বিপর্যয়ের মুখে। মাত্র ৪৯ রানে শেষ ৯ উইকেট হারিয়ে স্বাগতিকদের প্রথম ইনিংস গুটিয়ে গেছে ২২০ রানে।

সংক্ষিপ্ত স্কোর : ৬৩.৫ ওভারে বাংলাদেশ ২২০/১০।

ফিরে গেছেন সাকিব আল হাসান (১০), মেহেদী হাসান মিরাজ (১) শুভাগত হোম (৬), সাব্বির রহমান (০), মুশফিকুর রহিম (৪), মাহমুদউল্লাহ (১৩), মুমিনুল হক (৬৬), তামিম ইকবাল (১০৪), ইমরুল কায়েস (১)।

প্রিয় প্রতিপক্ষ ইংল্যান্ডের বিপক্ষে আরো একবার জ্বলে উঠেছেন তামিম ইকবাল। দারুণ ব্যাটিং করে পূর্ণ করেছেন টেস্ট ক্যারিয়ারের অষ্টম অর্ধশতক। তবে ইনিংসটা খুব বেশি বড় করতে পারেননি বাঁহাতি এই ওপেনার। আউট হয়েছেন ১০৪ রান করে। মধ্যাহ্নবিরতির পর তামিমকে আউট করে ইংলিশ শিবিরে স্বস্তি ফিরিয়েছেন মইন আলী। কয়েক ওভার পরে ৬৬ রানের লড়াকু ইনিংস খেলে মুমিনুলও ফিরে গেছেন মইনের শিকার হয়ে।

প্রথম টেস্টে খুব কাছাকাছি গিয়েও হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল বাংলাদেশকে। দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে মুশফিক বাহিনী। শুরুতেই টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম।

দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলে আছেন চারজন স্পিনার। তাইজুল ইসলাম, সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজের সঙ্গে দলে জায়গা পেয়েছেন শুভাগত হোম। ইংল্যান্ড দলেও আছে দুটি পরিবর্তন। গ্যারেথ ব্যাটির পরিবর্তে দলে এসেছেন জাফর আনসারি। বাংলাদেশের বিপক্ষেই টেস্ট অভিষেক হচ্ছে ২৪ বছর বয়সী এই বাঁহাতি স্পিনারের। স্টুয়ার্ট ব্রডের পরিবর্তে খেলবেন স্টিফেন ফিন।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, শুভাগত হোম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও কামরুল ইসলাম রাব্বি।

ইংল্যান্ড দল: অ্যালিস্টার কুক, বেন ডাকেট, জো রুট, গ্যারি ব্যালান্স, বেন স্টোকস, মইন আলী, জনি বেয়ারস্টো, জাফর আনসারি, ক্রিস ওকস, আদিল রশিদ ও স্টিফেন ফিন।

এমবি