মিলান ডার্বিতে এসি মিলানকে হারিয়েছে ইন্টার মিলান। রোববার রাতে স্যান সিরোতে ১-০ গোলের ব্যবধানে জিতেছে ইন্টারন্যাজোনাল।
এই ম্যাচে জয়ের ফলে মৌসুমের শুরুতে সিরি আ'তে তিন ম্যাচে পূর্ণ নয় পয়েন্ট অর্জন করে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ইন্টার। বিপরীতে তিন ম্যাচে মাত্র তিন পয়েন্ট নিয়ে তালিকায় ১২তম স্থানে নেমে গেছে এসি মিলান।
প্রথমার্ধে কোনো দলই গোল করতে না পারায় গোলশূন্য বিরতিতে যায় উভয় দল। দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে ইন্টারের পক্ষে জয়সূচক গোলটি করেন গোয়ারিন।
জেডআই





