আজ দ্বিতীয় টেস্টে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে মুশফিক বাহিনী। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এরই মধ্যে টস সম্পূর্ণ হয়েছে। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম।

খুলনা টেস্টের একাদশ থেকে বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেছে। ইনজুরিতে বাদ পড়া পেসার রুবেল হোসেনের জায়গায় খেলবেন শাহাদাত হোসেন রাজীব।

পাকিস্তান দলেও একটি পরিবর্তন এসেছে। জুলফিকার বাবরের বদলে দলে ঢুলেছেন ইমরান খান।

বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, শুভাগত হোম, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, মোহাম্মদ শহীদ, শাহাদাত হোসেন রাজীব।

পাকিস্তান দল : মিসবাহ-উল-হক (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, সামি আসলাম, আজহার আলি, ইউনুস খান, সরফরাজ আহমেদ, আসাদ শফিক, ইয়াসির শাহ, ইমরান খান, ওয়াহাব রিয়াজ ও জুনায়েদ খান।

কেএইচ