বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন টেনিসে পুরুষ এককের ফাইনালে লড়বেন শীর্ষ বাছাই সার্বিয়ার নোভাক জকোভিচ ও দ্বিতীয় বাছাই সুইজারল্যান্ডের রজার ফেদেরার। এই দ্বিতীয়বার ইউএস ওপেনের ফাইনালে মুখোমুখি হবেন তারা।
সর্বপ্রথম ও সর্বশেষ ২০১১ সালে ইউএস ওপেনের শিরোপা স্পর্শ করেন জকোভিচ। এরপর তিন আসরের মধ্যে দু’টিতে ফাইনালে উঠলেও, শিরোপা স্পর্শ করা হয়নি তার। তবে দ্বিতীয়বারের মত ইউএস ওপেনের শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে আবারো মিশন শুরু করেন জকোভিচ।
সেমিফাইনালে জকোভিচ প্রতিপক্ষ হিসেবে সামনে পান নবম বাছাই ক্রোয়েশিয়ার মারিন চিলিচকে। প্রথম সেটেই চিলিচকে বড়সড় ধাক্কা দেন জকোভিচ। উদ্বোধনী সেটে চিলিচকে পয়েন্ট নেয়ার সুযোগই দেননি জকোভিচ। ২৪ মিনিটের মধ্যে ৬-০ গেমে সেটটি জিতে নেন তিনি। পরের দুটি সেট জিতে নেন ৬-১ ও ৬-২ গেমে।
এদিকে অন্য সেমিফাইনালে স্বদেশী স্তানিসলাস ওয়ারিঙ্কাকে সরাসরি সেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন ফেদেরার। প্রথম সেট ৬-৪ গেমে জিতে শুভ সূচনাই করেন ফেদেরার। দ্বিতীয় সেট ৬-৩ গেমে ও তৃতীয় সেট ৬-১ গেমে জিতে ফাইনাল নিশ্চিত করেন সুইস তারকা।
ইউএস ওপেনে একবার ফাইনালে মুখোমুখি হয়েছিলেন জকোভিচ-ফেদেরার। ২০০৭ সালের ঐ ফাইনালে জিতেছিলেন ফেদেরার। ম্যাচের স্কোর লাইন ছিলো এমন, ৭-৬ (৭/৪), ৭-৬ (৭/২) ও ৬-৪।
জেডআই





