লা লিগার মৌসুম শুরু হলো মাত্র। পুরো মৌসুমে এখসও সামনে পরে আছে। তাই এখন বিশ্রাম নিতে চান না রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
২০১৩-১৪ মৌসুম শেষের দিকে পুরোপুরি ফিট ছিলেন না রোনালদো। তবে এখন চমৎকার সময় কাটাচ্ছেন তিনি। ফিফা ওয়েবসাইটকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আমি মৌসুমটি শুরু করছি। আমরা খেলায় আরো আত্মবিশ্বাস ও ছন্দ পেতে চাই।"
এখনই বিশ্রাম না নেয়ার কথা জানিয়ে তিনি বলেন, "সঠিক সময় আসলে আমি বিশ্রাম নিব। কিন্তু এখন সেই সময় না। আমি আরো ভাল করার চেষ্টা চালিয়ে যাব।"
গত মঙ্গলবার লা লিগায় এলচের বিপক্ষে ৫-১ গোলে জয় পাওয়া ম্যাচটিতে চার গোল করেছেন ২৯ বছর বয়সী এই তারকা। লিগে চার ম্যাচে নয় গোল করেছেন তিনি।
ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই





