টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ৩৬ রানে হারল বাংলাদেশের মেয়েরা। আজকের ম্যাচটিতে জয়ে ফেরার প্রত্যয়ে ছিল দলটি। বেঙ্গালুরুতে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে তাদের ১৫৪ রানের লক্ষ্য বেধে দেয় ইংল্যান্ডের মেয়েরা। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১১৭ রানে থেমে যায় বাংলাদেশি নারীদের ইনিংস।
১৫৪ রানে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ বড় ধাক্কাটা খায় শুরুতেই। ইনিংসের প্রথমওভারেই কোনো রান না পেলেও উইকেট বিলিয়ে আসেন তারা। দলীয় ০ রানে শারমিন আক্তার ফেরার দলীয় ১৪ রানের মাথায় সাজঘরে ফেরেন আরেক ওপেনার আয়েশা রহমান।
শুরুতে দুই উইকেট হারিয়ে এরপর কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করে লাল-সবুজের জার্সিধারীরা। এসময় ফারজানা খাতুন ১৯ ও রুমানা খাতুন একই ইনিংস খেলে আউট হন।
বৃহস্পতিবার বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড নারী ক্রিকেট দল। ইংলিশদের হয়ে বড় সংগ্রহের পথে সবচেয়ে বড় ভূমিকা ছিল চার্লতি এডুয়ার্ডসের। ওপেনিংয়ে নেমে ৫১ বল মোকাবেলায় ৬০ রানের অসাধারণ একটি ইনিংস খেলেন তিনি।
তাছাড়া নাতালি কাইভার ২৭, বিয়ামন্ট ১৮ এবং ক্যাথরিন ব্রান্ট ১৭ রান করেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রানে থামে ইংলিশ মেয়েরা।
বল হাতে বাংলাদেশের হয়ে জাহানারা আলম সর্বোচ্চ ৩টি উইকেট পান। তাছাড়া সালমা খাতুন, ফাহিমা খাতুন, খাদিজাতুল কুবরা এবং রুমানা আহমেদ একটি করে উইকেট লাভ করেন।
ওএফ





