একের পর এক পরাজয়ের তিক্ত স্বাদ নিতে হচ্ছে বাংলাদেশ দলকে। হারের বৃত্তে থাকা বাংলাদেশের সামনে আজ প্রতিপক্ষ ভারত।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। বাংলাদেশের জন্যে অস্তিত্ব রক্ষার লড়াই আজ।
বাংলাদেশ দলের পারফরমেন্স এখন তলানিতে। সাথে আত্মবিশ্বাসও। হংকং ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক প্রকার প্রতিরোধহীন হারের তিক্ত স্বাদ নিয়েছে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশাল ব্যবধানে হেরেছে মুশফিকরা। এবার ভারতের বিপক্ষে হারলে টানা দুই হার হবে বাংলাদেশের। সেমিফাইনালে খেলার আশা আর টিকে থাকবে না।
ভারত এরই মধ্যে দুটি ম্যাচ খেলে ফেলেছে। পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে অনায়াসেই হারিয়েছে। এ ম্যাচটি জিতলে আর আজ দুপুরের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জিতলে ভারতের সেমিফাইনালে খেলা নিশ্চিত হয়ে যাবে। আর হারলে অপেক্ষায় থাকতে হবে।
দুই দল এর আগে মাত্র ১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। জয় এসেছিল ভারতের পক্ষেই। ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের দ্বিতীয় আসরে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। আগে ব্যাটিং করে ভারত বাংলাদেশের সামনে ১৮১ রানে বিশাল সংগ্রহ এনে দেয়। জবাবে বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে ১৫৫ রানের বেশি তুলতে পারেনি।
[b]ঢাকা, ২৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই [/b]
সন্ধ্যায় টাইগারদের মুখোমুখি ভারত
একের পর এক পরাজয়ের তিক্ত স্বাদ নিতে হচ্ছে বাংলাদেশ দলকে। হারের বৃত্তে থাকা বাংলাদেশের সামনে আজ প্রতিপক্ষ ভারত। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। বাংলাদেশের জন্যে অস্তিত্ব রক্ষার লড়াই আজ।
ইসরাইলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা, উদ্বিগ্ন ভারত
ইসরাইলের সাম্প্রতিক নির্বাচনে কোনো জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে দেশটিতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই রাজনৈতিক অচলাবস্থার প্রভাব শুধু ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতিতে সীমাবদ্ধ থাকবে না; ইরান, গাজা ও পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতির পাশাপাশি ভারতের স্বার্থেও এর প্রভাব পড়তে পারে।
এএফপির প্রতিবেদন গঙ্গা পানি চুক্তি নবায়নে ভারতের ওপর চাপ বাড়াচ্ছে বাংলাদেশ
ভারতের সঙ্গে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ চলতি বছরের ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নতুন সমঝোতায় পৌঁছাতে ভারতকে আলোচনায় বসতে জোর দিচ্ছে বাংলাদেশ। নতুন চুক্তি না হলে শুষ্ক মৌসুমে পানিসংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। এতে কৃষি, মৎস্যসম্পদ, পরিবেশ ও কোটি কোটি মানুষের জীবিকা হুমকির মুখে পড়তে পারে।
মাথাপিছু জিডিপি ভারতকে ছাড়াচ্ছে বাংলাদেশ
মাথাপিছু মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ২০২৬ সালে আবারও ভারতের চেয়ে এগিয়ে থাকতে পারে বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর বাংলাদেশের মাথাপিছু জিডিপি দাঁড়াতে পারে ২ হাজার ৮৮৬ ডলার। অন্যদিকে ভারতের মাথাপিছু জিডিপি হতে পারে ২ হাজার ৭৪৯ ডলার। অর্থাৎ এ সূচকে ভারতের চেয়ে ১৩৭ ডলার এগিয়ে থাকতে পারে বাংলাদেশ।
‘অ্যাসোসিয়েটেড প্রেস’-এর অনুসন্ধানী প্রতিবেদন ভারতে শত শত মুসলিমকে পায়ে গুলি করে পঙ্গু করেছে পুলিশ
ভারতে গরু পাচারের অভিযোগে শত শত মুসলিম নাগরিককে পায়ে গুলি করে পঙ্গু করে দেওয়ার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে মার্কিন সংবাদ সংস্থা ‘অ্যাসোসিয়েটেড প্রেস’-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে। দেশটির হিন্দু সংখ্যাগরিষ্ঠদের সন্তুষ্ট করতে মুসলিমদের টার্গেট করে ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে পুলিশ এ ধরনের বিচারবহির্ভূত নিপীড়ন চালাচ্ছে বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।
বিজেপি সরকারের নতুন নিয়ম ঘিরে বিতর্ক ভারতের উত্তরাখণ্ডে মাদরাসায় জুমার ছুটি বাতিল
ভারতের উত্তরাখণ্ড রাজ্যের স্বীকৃত মাদরাসাগুলোতে শুক্রবারের ঐতিহ্যবাহী সাপ্তাহিক ছুটি বাতিল করে রোববার ছুটি চালুর নির্দেশ দিয়েছে রাজ্যটির বিজেপি সরকার। সব শিক্ষাপ্রতিষ্ঠানে অভিন্ন শিক্ষাব্যবস্থা ও নিয়ম কার্যকরের যুক্তিতে এই পদক্ষেপ নেওয়ার কথা বলা হলেও রাজ্যজুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক ও সামাজিক বিতর্ক। সমালোচকদের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে মুসলিম শিক্ষার্থীদের ধর্মীয় অধিকার ও সংখ্যালঘু শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাতন্ত্র্য ক্ষুণ্ণ করা হচ্ছে।















