চালর্সস্টনে ফ্যামিলি সার্কেল কাপ টেনিসের শিরোপা জিতলেন জার্মানির পঞ্চম বাছাই অ্যাঞ্জেলিক কারবার। ফাইনালে কারবার তিন সেটে হারিয়েছেন সপ্তম বাছাই যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কেইসকে।

শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে টুর্নামেন্ট শুরু করেছিলেন কারবার। সেই লক্ষ্য পূরণ হলো তার। তবে ফাইনাল জিততে বেশ বেগ পেতে হয়েছে কারবারকে। পুরো ম্যাচে দারুণ খেলেছেন ম্যাডিসন।

প্রথম সেট ৬-২ গেমে কারবার জিতলেও, দারুণভাবে দ্বিতীয় সেট জিতে ম্যাচে সমতা আনেন ম্যাডিসন। ৬-৪ গেমে দ্বিতীয় সেট জিতেন তিনি। তবে তৃতীয় সেটে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ৭-৫ গেমে জিতে শিরোপা জয়ের কৃতিত্ব দেখান কারবার।

ফাইনাল শেষে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে কারবার বলেন, ‘শিরোপা জিততে পারায় খুবই ভালো লাগছে। ম্যাডিসন দারুণ খেলেছে। আমার মনে হয় টুর্নামেন্টে আমরা দু’জনই চ্যাম্পিয়ন হয়েছি।’

জেডআই