কমনওয়েলথ গেমসে আশা জাগিয়েও পদক জিততে পারলেন না বাংলাদেশে শুটার শারমিন আখতার রত্না। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে কোয়ালিফিকেশন রাউন্ডে তৃতীয় হলেও ফাইনাল রাউন্ডে ষষ্ঠ হয়েছেন তিনি।
শনিবার ফাইনালে ১২২ পয়েন্ট করেন রত্না। ২০৬.৭ পয়েন্ট করে সোনা জিতেছেন ভারতের অপুর্ভি চান্দেলা। ২০৪.৯ পয়েন্ট করে রূপা জেতেন তারই স্বদেশি আয়োনিকা পল। আর ১৮৪.৪ পয়েন্ট করে ব্রোঞ্জ পদক জেতেন মালয়েশিয়ার নুর সুরইয়ানি মোহামেদ তাইবি।
কোয়ালিফিকেশন রাউন্ডে বাংলাদেশের আরেক শুটার সৈয়দা সাদিয়া সুলতানা দশম স্থানে ছিলেন।
ঢাকা, ২৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





