ভারত 'এ' দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্যে আগামীকাল রোববার মাঠে নামছে বাংলাদেশ 'এ' দল। ভারতের বিপক্ষে অঘোষিত এই ফাইনাল ম্যাচ খেলতে ব্যাঙ্গালুরেতে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় মাঠে নামবেন মুমিনুলরা।

সিরিজের প্রথম ম্যাচে হেরেছিল বাংলাদেশ 'এ' দল। ৯৬ রানের সেই হারের প্রতিশোধও নিয়েছে ঠিক পরের ম্যাচেই। নাসির হোসাইনের অপরাজিত সেঞ্চুরি ও পাঁচ উইকেটের সুবাদে দ্বিতীয় ম্যাচে ৬৫ রানে জিতেছে সফরকারীরা। সেই সঙ্গে সিরিজে সমতা এনেছে তারা।

এবার সিরিজ জয়ের মিশন বাংলাদেশের। সিরিজে সমতা আনায় আত্মবিশ্বাসটা তুঙ্গেই রয়েছে তাদের।

ওয়ানডে সিরিজ শেষে দু’টি তিন দিনের ম্যাচও খেলবে বাংলাদেশ ‘এ’ দল। আগামী ২২ সেপ্টেম্বর কর্ণাটকের বিপক্ষে প্রথম তিন দিনের ম্যাচে মাঠে নামবে স্বাগতিকরা। আর ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দ্বিতীয় ও শেষ তিনদিনের ম্যাচে বাংলাদেশ দলের প্রতিপক্ষ ভারতীয় ‘এ’ দল।

বাংলাদেশ ‘এ’ দল : মুমিনুল হক (অধিনায়ক), নাসির হোসেন (সহ-অধিনায়ক), এনামুল হক বিজয়, রনি তালুকদার, লিটন কুমার দাস, সাব্বির রহমান, সৌম্য সরকার, সাকলাইন সজীব, আরাফাত সানি, রুবেল হোসেন, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, কামরুল ইসলাম রাব্বি, শুভাগত হোম চৌধুরী ও জুবায়ের হোসেন।

জেডআই