উইমেন্স টেনিস অ্যাসোসিয়েশন (ডব্লিউটিএ) ও অ্যাসোসিয়েশন অব টেনিস প্রফেশনালস (এটিপি) এটি আবার মেনে নেয়নি। ফলে বড় জরিমানা করা হয়েছে উইম্বলডনের আয়োজক অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব (এইএলটিসি) ও লন টেনিস অ্যাসোসিয়েশনকে (এলটি)।

দ্য ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, এইএলটিসিকে সাড়ে ৭ লাখ ডলার ও এলটিএকে আড়াই লাখ ডলার জরিমানা করা হয়েছে। পাশাপাশি এবারের উইম্বলডনে কোনো র‍্যাংকিং পয়েন্ট দেওয়া হবে না বলে জানিয়েছে ডব্লিউটিএ ও এটিপি ট্যুর।

অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব এই সিদ্ধান্তের বিরুদ্ধে অবশ্য এরই মধ্যে আবেদন করেছে।

ক্লাবের প্রধান নির্বাহী স্যালি বোল্টন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হ্যাঁ, আমরা আপিল করেছি।’ তবে শুনানি হওয়ার আগেই জরিমানার পুরো অর্থ পরিশোধ করতে হবে উইম্বলডন আয়োজকদের।

এইচএন