[b]ঢাকা:[/b] আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে প্রিমিয়ার হকি লিগ। বৃহস্পতিবার হকি ফেডারেশনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলেনে এ কথা জানিয়েছেন লিগ কমিটির সম্পাদক কাজী মইনুজ্জামান পিলা।
ক্লাব কাপ হকি টুর্নামেন্টে ৬টি দল অংশ নিলেও প্রিমিয়ার হকি লিগে খেলবে ৭টি দল। দলগুলো হলো আবাহনী লিমিটেড, ঊষা ক্রীড়া চক্র, আজাদ স্পোর্টিং ক্লাব, সোনালী ব্যাংক, সাধারণ বীমা, অ্যাজাক্স স্পোর্টিং ক্লাব ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব।
তবে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, মেরিনার ইয়াংস ক্লাব, বাংলাদেশ স্পোর্টিং ক্লাব এবং ওয়ারী ক্লাব যথারীতি লিগে অংশ নিচ্ছে না।
লিগের চ্যাম্পিয়ন দল ৫০ হাজার এবং রানার্স-আপ দল ৩০ হাজার টাকা পুরস্কার পাবে। সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা পাবেন ১০ হাজার টাকা করে।
খেলা
শনিবার শুরু প্রিমিয়ার লিগ হকি
ঢাকা: আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে প্রিমিয়ার হকি লিগ। বৃহস্পতিবার হকি ফেডারেশনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলেনে এ কথা জানিয়েছেন লিগ





