ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে পড়লেন সোহাগ গাজী। তার বদলে এখন খেলবেন মাহমুদউল্লাহ রিয়াদ। ঘরের মাঠে এশিয়া কাপে ইনজুরির কারণে টাইগার শিবির থেকে একে একে ছিটকে পড়ছেন শীর্ষ তারকারা। শনিবার এর সর্বশেষ সংযোজন হলেন সোহাগ গাজী।
আফগানিস্তানের বিপক্ষে দলের ১১তম ওভারে নিজের প্রথম ওভারের তৃতীয় বল করে ফিল্ডিং করার সময় চোট পেয়ে মাঠ ছাড়েন গাজী। এরপর তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। আঙ্গুলে সেলাই নিয়েই আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামে সোহাগ।
শরিবার রাতে বিসিবি জানায়, সোহাগ গাজীর সুস্থ হতে সাত দিন সময় লাগবে। তাই সোহাগের পরিবর্তে এশিয়া কাপে দলে ডাকা হয়েছে অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদকে।
উল্লেখ্য, দলের সেরা ওপেনার তামিম ইকবাল চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজে চোট পেয়ে এখন সিঙ্গাপুর অবস্থান করছেন। আর এশিয়া কাপে নিজের প্রথম ম্যাচে পেসার মাশরাফি বিন মুর্তজা চোট পেয়ে এশিয়া কাপ থেকে ছিটকে পড়েছেন।
[b]ঢাকা, ১ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]