শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে আইসিআরসি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

বুধবার (০২ সেপ্টেম্বর) বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। মাঠ খেলার অনুপযোগী হওয়ায় দুপুর দেড়টায় আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত করেন। তবে দুদলই সমান এক পয়েন্ট লাভ করে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় পাকিস্তানের মুখোমুখি হবে আফগানিস্তান। আর দুপুর দেড়টায় দিনের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। দুটি ম্যাচই বিকেএসপির মাঠে অনুষ্ঠিত হবে।

এআই