১৯৭০ বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের সদস্য ছিলেন পাওলো সিজার৷ কাজু নামেই সারা পৃথিবী তাকে একডাকে চিনত৷পেলের টিমের অন্যতম সেরা অ্যাটাকিং মিডফিল্ডার ছিলেন সিজার।
কিন্তু আজ সব অতীত৷ শেষ ১৭ বছরে ড্রাগস তার জীবনের খ্যাতি থেকে শুরু করে বাড়ি সবই ছিনিয়ে নিয়েছে৷
এমনকী, বিশ্বকাপ জয়ী দলের সদস্য হিসেবে যে সোনার পদকটি পেয়েছিলেন সিজার সেটিও কোকেন কেনার জন্য বিক্রি করে দিতে বাধ্য হয়েছিলেন তিনি।
পঁয়ষট্টি বছরের সিজার এমনটাই স্বীকার করলেন একটি সাক্ষাৎকারে। পেলের বন্ধু সিজার বলছেন, আমি মানসিক ভাবে এমন জায়গায় পৌঁছে গিয়েছিলাম যে কোকেন কেনার জন্য বিশ্বকাপের পদকটাও বিক্রি করে দিয়েছিলাম।
তিনি আরো বলেন, আমার জীবনে সে সময় পদকের থেকেও অনেক গুরুত্বপূর্ণ ছিল কোকেন। এমনকী, এই নেশার দায়ে রিওতে আমার তিনটে অ্যাপার্টমেন্টও বিক্রি করেছিলাম। এতদিন পর্যন্ত এই কথা কাউকে বলেত পারিনি। কিন্তু আজ বলেই দিলাম৷
১৯৭০-এ সিজারের বয়স ছিল বছর কুড়ির কাছাকাছি৷ কিন্তু ১৯৮২-তেই তার কেরিয়ারের যবনিকা পতন হয়ে যায় শুধুমাত্র নেশার জন্যই৷ ১৯৭৪-এ ফ্রান্সের একটি ক্লাবের হয়ে খেলার সময় থেকেই এই ভয়ঙ্কর ড্রাগস ধরেন তিনি৷
ইআর





