২০২২ সালে শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে চীনের বেইজিং-এ। এর ফলে প্রথম কোনো শহর হিসেবে গ্রীষ্মকালীন ও শীতকালীন অলিম্পিক আয়োজনের রেকর্ড গড়ল চীনের রাজধানী।
২০২২ অলিম্পিক আয়োজক দেশ নির্বাচনের জন্য শুক্রবার ভোটাভুটি হয়। প্রাকৃতিক তুষারের অভাব থাকলেও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) এই ভোটাভুটিতে কাজাখস্তানের আলমাটিকে ৪৪-৪০ ভোটে হারিয়ে আয়োজক হওয়ার গৌরব অর্জন করে বেইজিং।
আইওসি বেইজিংকে অনেক বেশি নিরাপদ মনে করছে। এছাড়া শীতকালীন খেলার বাজারে ব্যবসায়িক সফলতার জন্যও এটাকে বেছে নেয়া হয়েছে। কারণ উত্তর চীনের এই শহরে তিন কোটিরও বেশি মানুষ বাস করে।
শুক্রবার ২০২২ অলিম্পিক আয়োজক হিসেবে চীনের রাজধানী নির্বাচিত হওয়ার পর শহরটির মেয়র ওয়াং আনশুন এটাকে বেইজিং ও অলিম্পিকের জন্য স্মরণীয় দিন হিসেবে উল্লেখ করেছেন।
জেডআই





