সিরিজের মাঝ পথে এসে ভারত সফর বাতিল করল ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিউআইসিবি) সঙ্গে খেলোয়াড় এসোসিয়েশনের বেতন কাঠামো বিরোধ না মেটায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে ধর্মশালায় অনুষ্ঠিত চতুর্থ ওয়ানডে ম্যাচই তাদের সফরের শেষ ম্যাচ। যদিও এই সফরে পাঁচটি ওয়ানডে ছাড়াও একটি টি-টোয়েন্টি ও তিনটি টেস্ট ম্যাচ খেলার কথা ছিল।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, হতাশাজনক হলেও সত্য ডব্লিউআইসিবি চলতি সফর বাতিল ঘোষণা করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, "তারা তাদের দলকে প্রত্যাহার করে নিয়েছে এবং হঠাৎ করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা আজ সকালে ওয়েস্ট ইন্ডিজ টিম ম্যানেজার রিচি রিচার্ডসনের পক্ষ থেকে এ বিষয় একটি ই-মেইল পেয়েছি।"

জেডআই