তামিম-লিটনদের পাশাপাশি রাসেল-নারিনদেরও দেখতে যেন মিরপুরে এসেছেন অসংখ্য দর্শক। কেউ ব্যানার হাতে, কেউবা ফটো কার্ড হাতে, আবার কেউ কেউ দলের পতাকা নিয়ে এসেছেন। স্টেডিয়ামের প্রতিটি প্রবেশ মুখে দর্শকদের ভিড় লেগেই আছে।
দুপুর দুইটা নাগাদ খেলা শুরু হলে গ্যালারি থেকে দর্শকদের স্লোগানে মুখোরিত হয়ে উঠে মিরপুর। শুক্রবার ছুটির দিনে মিরপুরে যেন অন্যরকম আমেজ তৈরী হয়েছে। পাওয়ার প্লেতে ছয়ের পরই যখন ক্যাচ আউটে বিদায় নেন সুনিল নারিন, তখন বরিশালের দর্শকদের উল্লাস ছিল দেখার মতো।
এনএইচ





