এশিয়ান বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বুধবার জাপান যাচ্ছে তিন সদস্যের বাংলাদেশ শরীর গঠন দল।

আগামী শুক্রবার শুরু হওয়া এই প্রতিযোগিতার ৮০ কেজি ওজন শ্রেণীতে রফিকুল ইসলাম, ৭৫ কেজিতে আবু সাঈদ রানা ও মাস্টার ইভেন্টে অংশ নেবেন মাসুদুর রহমান।

এই আসরে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছেন চীন, জাপান, হংকং, কুয়েত, সৌদি আরব, ইরাক, ওমান, ইউএই, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, কোরিয়া ও ফিলিস্তিনসহ ৩৩টি দেশের বডি বিল্ডাররা।

জেডআই